অনেক পরে এসে উপলব্ধি করলাম,
আমার প্রিয় রঙ, তোমার পরণে শাড়ী
অনেক পথ হেঁটে এসে বুঝলাম
সবচেয়ে সুদর্শন পথ তো তোমার পায়ের চিহ্ন
অনেক নদী সাঁতরে যাওয়ার পর
ডুবে গেলাম তোমার চোখ-সমুদ্রে
পূর্বের সূর্য জাগার পরে, মরে যাওয়া শিউলি
যেন - আমারই প্রতিচ্ছবি তোমার জনমে
দূরের সেই অপরিচিত ঈশ্বরের মতো ছিলে
যখন কাছে এলে, স্বর্গ জলে গা ভিজিয়ে গেলে
এখনও তো নত হওয়া বাকি
আমারই খোদা, আমারই খোদা তুমি।
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই।