২০২৫ সালের ১৮ ডিসেম্বর। সন্ধ্যার দিকে দেশের সংবাদ মাধ্যম, নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগে সংবাদ শিরোনাম হয়— দেশের বিপ্লবী তরুণ সমাজের আইডল, আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা অগ্রগামী সৈনিক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী মৃত্যু বরণ করেছেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। গোটা দেশ শোকাহত, স্তব্ধ ও নির্বাক। সেই সুযোগে স্বাধীনতা-সংগ্রাম বিরোধী, উগ্রবাদী ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটি গোষ্ঠী দেশের গণতন্ত্রের আয়নাস্বরূপ স্বাধীন গণমাধ্যমের উপর উস্কানীমূলক বিদ্বেষ ছড়িয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। প্রকাশ্যে জনসম্মুখে অভিযোগ তুলে উস্কানি দেওয়া হয় সেই গণমাধ্যমগুলো বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে। অথচ, যাদের মুখে এসব বাক্য বাহির হতে দেখা গেছে তাদের পূর্ব পুরুষরা ছিল এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি এবং গণহত্যাকারী বাহিনীর পরম মিত্র।
ইতিহাসের সেই খলনায়কের উত্তরসূরীরা সেদিন নিজেদেরকে মহান ত্যাগী হিসেবে আর্বিভূত হয়েছিল মহানায়করূপে। কিন্তু, সত্য আগুনের শিখার ন্যায় স্পষ্ট। উগ্রবাদী গোষ্ঠীর উত্তরসূরীরা সেদিন রাত্রে দেশের অন্যতম প্রথম সারীর গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দিয়ে গণমাধ্যমের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছিল। যা প্রথম আলো প্রতিষ্ঠার ২৬ বছরের দীর্ঘ সময়ে একদিনের জন্যও ঘটেনি তা ঘটিয়েছে সেদিন রাত্রে। এতে হুমকির মুখে পড়তে হয়েছে স্বাধীন সাংবাদিকতাকে। একদিনের জন্য বন্ধ রাখতে হয় প্রথম আলো-ডেইলি স্টারের ছাপা পত্রিকা ও অনলাইন ওয়েবসাইট। এই বন্ধ রাখার কারণে ক্ষতি হয়েছে দেশ ও গণমাধ্যমের অপূরণীয়। দেশের ৫০ লাখ পাঠকের মনে তৈরি হওয়া সেই ক্ষত এখনো বিদ্যমান। প্রথম আলোতে আগুন দেয়ার কারণে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের সাংবাদিকতার প্রতি বিরূপ প্রভাব তৈরি হয়েছে। কারণ, স্বাধীন সাংবাদিকতা বাঁধাগ্রস্থ হলে রাষ্ট্রে গণতন্ত্রের উত্তরণ হয় না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে স্বাধীন সাংবাদিকতা। যা সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ রাখে। এছাড়া স্বাধীন সাংবাদিকতা তথ্য সরবরাহ করে, রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যবেক্ষণ করে এবং জনমত গঠনে সহায়তা করে থাকে। যা একটি সুস্থ, সক্রিয় ও জবাবদিহিমূলক গণতন্ত্রের জন্য অপরিহার্য। অন্যদিকে স্বাধীন সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশ করে না, বরং সত্য উৎগাঠন ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার তুলে ধরে জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকে। স্বাধীন সাংবাদিকতা ছাড়া একটি রাষ্ট্রে গণতন্ত্র সম্পূর্ণভাবে অচল।
দুর্বৃত্তরা প্রথম আলোতে আগুন দেয়ার পরে দেশের গণতন্ত্রবিরোধী ও উগ্রবাদী এক শ্রেণীর মানুষকে উল্লাস করতে দেখা গেছে। প্রথম আলোতে আগুন দেয়ার প্রতিবাদ করলে তাদেরকে 'ভারতের দালাল' ট্যাগ লাগিয়ে হেনস্থা করা হয়েছে। তা থেকে বুঝা যায়, তারা এদেশের প্রকাশ্য শত্রু এবং গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
১৮ ডিসেম্বর শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যর খবরে দেশের রাজধানী, বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে তাঁর সময়র্থকরা বিক্ষোভ করতে থাকে। স্বজন হারানোর বেদনার সুযোগ নিয়ে হৃদয়ে বিদ্বেষের আগুন ও দগ্ধ ছড়িয়ে হামলা করা হয় এই দুই গণ মাধ্যমের ভবনে। যদিও তখন দেশের সাধারণ মানুষ উগ্রবাদীদের উস্কানিতে বিক্ষোভ করে হামলা চালিয়েছিল। প্রথমে সাধারণ মানুষের বিক্ষোভের কারণই ছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করে। যা শরিফ ওসমান হাদিকে নিরাপত্তা দিতে অক্ষম হওয়ার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে। কারণ, সরকার যথেষ্ট অবহেলা করেছে খুনীদের শনাক্ত করতে। অন্যদিকে সেই বিক্ষোভকে কাজে লাগিয়ে উগ্রপন্থীরা উস্কানি দিয়ে দায় চাপায় প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে। সে সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, রাকসুর শিবির সমর্থিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রকাশ্যে জনসম্মুখে বক্তব্য দেয়— 'প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র বন্ধ করতে হবে।' তখন সে সমাবেশস্থলে প্রথম আলো-ডেইলি স্টারের প্রতিনিধি হিসেবে উপস্থিত দুই সাংবাদিককে স্থান ত্যাগ করার জন্য হুমকি দেন। রাকসুর ভিপির মতো একইভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারী। সে বলেছে— 'প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি ও ছায়ানটকে ভেঙে তছনছ করে দিতে হবে।' তাদের এই উস্কানীমূলক বক্তব্যের জেরে সেদিন রাতেই প্রথম আলোতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয় এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপর ডেইলি স্টারেও একই ধরণের কার্যক্রম চালিয়ে আগুন ধরানো হয়। এসব করার মাধ্যমে তারা যে উগ্রপন্থা কায়েম করেছে তা যেন দিবালোকের সূর্যের আলোর মতো স্পষ্ট। তারা স্বাধীন সাংবাদিকতাকে বাঁধাগ্রস্থ করতে চেয়েছে। সাংবাদিকদের বাকস্বাধীনতা হরণের মাধ্যমে দেশে নৈরাজ্যতা সৃষ্টি করে গণতন্ত্রকে বাঁধাগ্রস্থ করতে চেয়েছে। কিন্তু এখন তাদের সেই উদ্দেশ্যে বিরূপ প্রভাব তৈরি হয়েছে। তাদের উগ্রপন্থা বিফলে গেছে। তাদের এই হামলার কারণে উল্টো প্রথম আলো বিশ্বমঞ্চে ব্যাপকভাবে সাড়া পেয়েছে। হামলার পরে নতুন ভোরে সূর্য উদয়ের প্রথম কিরণের মতো প্রথম আলোর এই অগ্রযাত্রায় প্রমাণিত হয়েছে 'তবো হেরে যাবার নয়'।
বাঁধা-বিঘ্ন পেরিয়ে প্রথম আলো সর্বদা সবার শীর্ষে। হেরে যাবার ভয়কে জয় করে 'তবু মাথা নোয়াবার নয়' স্বীকৃতি স্বরূপ প্রথম আলো পুরস্কৃত হয়েছে— ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ ‘বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন ফর আ নিউজ ব্র্যান্ড’ বিভাগে সোনা জয় করেছে। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত হত্যাকাণ্ডের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’-এর জন্য ‘বেস্ট ইউজ অব ভিডিও’ বিভাগে প্রথম আলো রুপা জিতেছে। যা এদেশের স্বাধীন সাংবাদিকতার অগ্রগতিকে অনুপ্রেরণা দিচ্ছে।
অন্যদিকে স্বাধীন গণমাধ্যম হিসেবে বলতে গেলে— প্রথম আলো-ডেইলি স্টার কারো বিপক্ষে লিখে না। লিখে সত্যের পক্ষে। যেটা সত্য, সেটাই তথ্যে ওঠে আসে। সেই সত্যই উগ্রবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিপক্ষে চলে যায়। প্রথম আলোর লক্ষ্য স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে দেশের জনগণের স্বার্থে লিখে যাওয়া। গণতন্ত্রের পক্ষে লিখতে গিয়ে প্রথম আলোকে আওয়ামী সরকারের আমলেও অনেক বাঁধা-বিপত্তি ও শত মামলার মুখোমুখি হতে হয়েছে। এখনো সেই মামলাগুলোর সাথে প্রথম আলোর লড়াই চলমান রয়েছে। প্রথম আলোকে নিরপেক্ষতা বজায় রাখার কারণে প্রত্যেক সরকারের আমলেই লক্ষ্যবস্তু হতে হয়েছে। সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও প্রথম আলোকে পুঁড়তে হয়েছে, এটা বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে থাকবে।
এছাড়া সত্যকে আগুনে পুড়িয়ে ছাই করা যায় না। সত্য স্বর্ণের মতো। সত্যকে আগুনে পুঁড়ালে আরো উজ্জ্বল হয়, রঙিন ও সুন্দর হয়। সেই সত্যই প্রথম আলো। এই আলোকে কালোর গর্ভে মিশিয়ে দিতে চেয়েছিল অনেক ফ্যাসিবাদী সরকার। কিন্তু, তা কখনো পারে নাই। স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ বিরোধী শক্তিরা আগুনে পুড়িয়ে প্রমাণ করতে চেয়েছে— প্রথম আলো মিশে যাবে মাটির সাথে। কিন্তু তাদের দেখা উচিত, প্রথম আলো আজ দাঁড়িয়ে আছে স্বগর্বে, সত্যে, সাহসে ও মাথা উঁচু করে। প্রথম আলো পৌছে যাচ্ছে প্রতিটা পাঠকের দ্বারে। প্রথম আলো কোনদিন হারে নাই, হারবেও না। হেরে যাবে দেশবিরোধী, উগ্রবাদী, অগণতান্ত্রিক শক্তিগুলো। প্রথম আলো কখনো মাথা নোয়াবার নয়।
পাঠকের মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।